নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের ভারতীয় রেকর্ডটা সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে আগেই দখলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২৬টি টেস্ট জয়ে নেতৃত্ব দেওয়া ধোনি পরশু রেকর্ড বইয়ের আরেকটি পাতা থেকেও মুছে দিলেন সৌরভের নাম। নাম মুছে যাওয়ায় সৌরভ অবশ্য স্বস্তিই পেয়েছেন, রেকর্ডটা যে অধিনায়ক হিসেবে দেশের বাইরে সবচেয়ে বেশি ম্যাচ হারার। দেশের বাইরে নেতৃত্ব দেওয়া ২৮ টেস্টের ১০টিতে হেরেছেন সৌরভ। অকল্যান্ডের হারটা ধোনির একাদশ। মাত্র ২২ ম্যাচেই এতগুলো হার। সব দেশ মিলিয়ে দেশের বাইরে বেশি পরাজয়ে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন ফ্লেমিং ও ব্রায়ান লারা। ১৬টি করে টেস্ট হারলেও নিউজিল্যান্ডের ফ্লেমিং ৪২ ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিয়ান লারা ২০ ম্যাচে ছিলেন অধিনায়ক।