নেতৃত্ব ছাড়ছেন ব্রড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭টি টি-টোয়েন্টির মাত্র ১১টিতে জয়। পরিত্যক্ত একটি ম্যাচ বাদ দিলে বাকি ১৫টিতেই পরাজয়। সাফল্যের চেয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের ব্যর্থতার পাল্লাটাই ভারী। পরশুর ‘ডাচ-লজ্জার’ পর অবশ্য ইংল্যান্ডে কেউ তাঁর পদত্যাগ দাবি করেছে বলে শোনা যায়নি। তবে নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন ব্রড। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পরই নেতৃত্বে থাকা নিয়ে একটা অনিশ্চয়তার আভাস নিজেই দিয়েছেন। পরশু সেটি আরও জোরালো হয়েছে। ইংলিশ ট্যাবলয়েড মিররের খবর, দায়িত্ব ছাড়ার খুব কাছাকাছি ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। তাঁর উদ্ধৃতিও দিয়েছে পত্রিকাটি, যেখানে ব্রড বলছেন, ‘গত দুই বছর নেতৃত্বটা পুরোপুরি উপভোগ করেছি আমি। কিন্তু আজ (সোমবার) আমি ভীষণ হতাশ। এই (হল্যান্ডের) ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের।’ ওয়েবসাইট।