নেতৃত্ব নিয়ে সমস্যায় শ্রীলঙ্কা
অধিনায়কত্ব ছেড়েছেন গত এপ্রিলে। মাত্র দুই মাসের ব্যবধানে শ্রীলঙ্কা দলের ভার আবারও যাচ্ছে কুমার সাঙ্গাকারার কাঁধে! না, এখনো বিষয়টা চূড়ান্ত নয়। সবার প্রথম পছন্দ হলেও এখনো সিদ্ধান্তটা নিতে পারেননি সাঙ্গাকারা।অধিনায়কত্বের সমস্যাটা কেটে যাবে নিশ্চয়ই। তবে বিষয়টা নিয়ে শ্রীলঙ্কা অনেকটা ‘বেকায়দায়’ আছে সন্দেহ নেই। নতুন অধিনায়ক তিলকরত্নে দিলশান ইনজুরিতে পড়ায় অধিনায়কত্ব স্বাভাবিকভাবে যাওয়ার কথা সহ-অধিনায়কের কাঁধে। কিন্তু ইংল্যান্ড সফরে সহ-অধিনায়কই যে চূড়ান্ত করেননি লঙ্কান নির্বাচকেরা।সাঙ্গাকারা দায়িত্ব নিলেই সব ঝামেলা চুকে যায়। কিন্তু বিবেকে যে বাধছে! আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অধিনায়কত্ব ছাড়লেন দুই মাস হলো। এর রেশ কাটতে না-কাটতেই আবার নেতৃত্ব কাঁধে নেবেন! সাঙ্গাকারার এই মানসিক দ্বন্দ্বটা ভালো করেই বোঝেন মাহেলা জয়াবর্ধনে। এর পরও জয়াবর্ধনে বলছেন, ‘সাঙ্গাকারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু ওর অধিনায়কত্ব নেওয়া উচিত। আমার মনে হয়, দলের দলের অবস্থাটা ও নিজেও বুঝতে পারছে।’ ওয়েবসাইট।