নেতৃত্বের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি, দুর্দান্ত জয়, ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার—এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! মাইকেল ক্লার্ক অবশ্য এর আগেও ২৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন। ওই ম্যাচগুলোতে ভালোও খেলেছেন। অধিনায়ক হিসেবে খেলার সময় ওয়ানডেতে তাঁর ব্যাটিং-গড় ৪৮.৮৫! কমপক্ষে ২৫টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য এটি রেকর্ড নয়। রেকর্ড থেকে খুব একটা দূরেও নেই ক্লার্ক। রেকর্ডটি মহেন্দ্র সিং ধোনির। যে ১০২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, ওই ম্যাচগুলোয় ধোনির গড় ৫২.৫২! পঞ্চাশের ওপর গড় আছে আর একজনেরই। নামটাও চমক—আশিস বাগাই! যে ২৫ ম্যাচে কানাডাকে নেতৃত্ব দিয়েছেন, তাতে বাগাইয়ের গড় ৫০.৪০।