প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে সাফাল পোখারা কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশ এই টুর্নামেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে। আজ সোমবার পোখারায় অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হয়েছে অনূর্ধ্ব-২৩ দলকে। ম্যাচের ২৫ মিনিটে মোবারক হোসেনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের দ্বিতীয় জাতীয় দল। তবে ৪৮ মিনিটে শচীন্দ্র ধীমালের গোলে সমতা ফিরিয়ে আনে নেপালের ইয়েতি হিমালয়ান শেরপা ক্লাব। টাইব্রেকারে উভয় দলের জন্য নির্ধারিত পাঁচটি করে স্পট কিক থেকে দুই দলই চারটি করে গোল করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয়। সূত্র: গোল নেপাল ডটকম।