নেপাল যাচ্ছে বাস্কেটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দক্ষিণ এশীয় বাস্কেটবল খেলতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। ১৩-১৭ মে কাঠমান্ডুতে হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশই খেলবে প্রতিযোগিতায়। বাংলাদেশ দলের অধিনায়ক রাশেদুজ্জামান জানালেন, ‘আমাদের আসল লড়াইটা হবে ভারতের সঙ্গে। ভারতকে হারাতে পারলেই আশা করি চ্যাম্পিয়ন হতে পারব।’