নেপাল সফরে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পোখরায় গতকাল শুরু হয়েছে স্থানীয় সাফাল পোখরা ফুটবল টুর্নামেন্ট। কাঠমান্ডুর আটটি, পোখরার একটি দলের সঙ্গে যোগ দিচ্ছে ভুটান, কলকাতা ও ঢাকার একটি করে অতিথি দল।ঢাকার শেখ জামাল ১৪ নভেম্বর সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে নেপাল চ্যাম্পিয়ন স্থানীয় পুলিশ দল। নকআউট পর্ব থেকে খেলা হওয়ায় পর্যাপ্ত ম্যাচ অনুশীলন পাওয়া যাবে না। এক ম্যাচ হারলেই বিদায়।শেখ জামালের কোচ সাইফুল বারীর অতৃপ্তি ঠিক এখানেই, ‘মৌসুম শুরুর আগে দলটাকে দেখে নেওয়ার একটা সুযোগ হয়ে এসেছে নেপালের এই টুর্নামেন্ট। কিন্তু কোয়ার্টার ফাইনালে হারলেই দেশে ফিরতে হবে। ম্যাচ অনুশীলনটা সেভাবে হবে না। তার পরও সাত বিদেশিকে আলাদা করে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা চ্যাম্পিয়ন হতে চাই এই টুর্নামেন্টে।’এই লক্ষ্য নিয়ে আজ দুপুরে শেখ জামাল ঢাকা ছাড়ছে। সঙ্গে যাচ্ছে কর্মকর্তার বিশাল এক বহর। নেপালের স্থানীয় দলগুলোর পক্ষে জাতীয় দলের খেলোয়াড়েরা অংশ না-ও নিতে পারেন (সাফের প্রস্তুতি চলছে)। যদি তা-ই হয়, শেখ জামালের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া কঠিন না হওয়ারই কথা।