নেপালে কারাতে দলের সোনা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে অনুষ্ঠানরত অষ্টম এনএসকেএ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ২টি সোনা জিতেছে বাংলাদেশ। মহিলা দলগত কাতায় সোনা জিতেছেন মুন্নি খানম, নাসিমা আক্তার ও মরিয়ম খাতুন। তাঁরা হারিয়েছেন নেপালের কৃষা সরপা, রেনুকা পান্ডে ও রোজিনা কামালকে। মহিলা একক কুমিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে নেপালের রামিলা নাগরকোটকে হারিয়ে সোনা জিতেছেন নাসিমা আক্তার।