নেপালে তৃতীয় বাংলাদেশের দাবাড়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রামপ্রসাদ গৌতম মেমোরিয়াল আন্তর্জাতিক ওপেন দাবায় তৃতীয় হয়েছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে চারজনের সঙ্গে চ্যাম্পিয়নশিপ টাই করেন তিনি। পরে টাইব্রেকিংয়ে হন তৃতীয়। আমিন ৬টিতে জেতেন, ড্র করেন ৪টিতে। সপ্তম রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার ফমিনার সঙ্গে ড্র করেন আমিন। আলেকজান্ডার ফমিনাই চ্যাম্পিয়ন। ৭টি দেশের একজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন ফিদে মাস্টারসহ ১৩৯ জন দাবাড়ু অংশ নেন নেপালের ইলমে হওয়া টুর্নামেন্টে। দ্বিতীয় বিভাগ দাবা: ফিলোসোফিয়া দ্বিতীয় বিভাগ দাবার চতুর্থ রাউন্ড শেষে ৭ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সুলতানা কামাল স্মৃতি পাঠাগার। ৬ পয়েন্ট নিয়ে আবদুল হামিদ স্মৃতি সংসদ দ্বিতীয় স্থানে। কাল চতুর্থ রাউন্ডে ফায়ার সার্ভিস ৩.৫-০.৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে এবং সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ৩.৫-০.৫ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে হারিয়েছে।