নেপালে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন কাঠমান্ডুতে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদিত দুই ম্যাচের প্রথমটি আজ হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে খেলা। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে গড়াতে পারে কি না, তা নিয়ে একটু সংশয়ের সৃষ্টি হয়েছে। গতকাল ভারী বর্ষণের কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। কাল বাংলাদেশ দল নেপাল পুলিশ মাঠে অনুশীলন করেছে। ফেডারেশনের ওয়েবসাইটে কোচ সাইফুল বারী (টিটো) জানিয়েছেন, ‘ম্যাচ দুটিকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি। সম্ভব সেরাটাই খেলার চেষ্টা করবে বাংলাদেশ।’ গত ডিসেম্বরে দিল্লিতে হওয়া সাফ ফুটবলে সর্বশেষ সাক্ষাতে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।