নেপালে বিকেএসপির সাঁতারুদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে অনুষ্ঠানরত সার্ক আন্তস্কুল আমন্ত্রণমূলক সাঁতারে বিকেএসপি পেয়েছে নিরঙ্কুশ জয়। ললিতপুরের স্কুল সুইমিংপুলে পরশু প্রথম দিনের ২২টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই সোনা জিতেছে বিকেএসপির সাঁতারুরা। মেয়েদের ১৫ বছর বিভাগে সোনিয়া খাতুন জিতেছে ৪টি সোনা—৫০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে (আইএম), ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই, ৫০ মিটার আইএম রিলেতে। ১৫ বছর বয়সী ছেলেদের বিভাগে ২০০ মিটার আইএম ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছে আরিফুল ইসলাম। ১৩ বছরে ৫০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ছেলেদের জাহিদুল ইসলাম ও মেয়েদের সুরাইয়া আক্তার সোনা জিতেছে। ১২ বছরে ৫০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জোসেল মিয়ার। বালক ও বালিকা ৫০ মিটার মিডলে রিলেতে সোনা জিতেছে বিকেএসপি।