নেপালে মহিলা হ্যান্ডবল দলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি হ্যান্ডবলে মহিলা দল জিতলেও হেরে গেছে পুরুষ দল। কাল মহিলা হ্যান্ডবল দল ৩৫-১৫ গোলে হারিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের শিরীনা আক্তার ১০টি, তৃপ্তি ৮টি ও ফাল্গুনী বিশ্বাস ৫টি করে গোল করেন। ম্যাচসেরা হয়েছেন শিরীনা। পরশু ভারতের কাছে হারের পর কাল আবারও হেরেছে পুরুষ দল। বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইয়েমেন, হেরেছে ২৩-১৮ গোলে। বাংলাদেশের আশিক ৬টি ও জাবির ২টি করে গোল করেন।