নেপালে যাবে বাংলাদেশ হ্যান্ডবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে আইএইচএফ হ্যান্ডবল ট্রফি। টুর্নামেন্টে অংশ নিতে ২৩ সদস্যের পুরুষ ও ১৭ সদস্যের মহিলা হ্যান্ডবল দল ঘোষণা করেছে ফেডারেশন। ডাক পাওয়া খেলোয়াড়দের ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় হ্যান্ডবল স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।