নেপালে যুব ফুটবল দলের ভরাডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্বটা বাংলাদেশের জন্য বিভীষিকাময়ই হয়ে থাকল। কাল শেষ ম্যাচে ইয়েমেনের কাছে হার ৫-১ গোলে। জয়ী দলের ইয়াসির হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের একমাত্র গোলটি ৭৩ মিনিটে সোহেল রানার। একটা সময় দুই লাল কার্ডে নয়জনের দল হয়ে যায় ইয়েমেন। টুর্নামেন্টের চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। নেপালের কাছে ৪-১ হার দিয়ে শুরু, এরপর উজবেকিস্তান ও জর্ডানের হেরেছে যথাক্রমে ২-১ ও ৩-০ গোলে। প্রায় প্রস্তুতিহীন দল পাঠানোর শিক্ষাটা ভালোই পেল বাফুফে। আদৌ পেল কি?