নেপালে স্কুল সাঁতারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের স্থানীয় ১৫তম আন্তস্কুল সাঁতারে অংশ নিচ্ছে বাংলাদেশ। চারজন করে ছেলে ও মেয়ে সাঁতারু নিয়ে গঠিত বাংলাদেশ দল কাল নেপাল গেছে। বাংলাদেশ নাম নিয়ে গেলেও এই খেলোয়াড়েরা সবাই বিকেএসপির। ভারতসহ আরও কয়েকটি দেশ থেকেও দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ১৪-১৫ সেপ্টেম্বর এই দুই দিন। ভেন্যু ললিতপুর।