প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামমাত্র প্রস্তুতি নিয়ে নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ দল। এই অপরিণামদর্শিতার মাশুল প্রথম ম্যাচেই দিতে হলো বাংলাদেশের তরুণদের। স্বাগতিক নেপালের কাছে ৪-১ গোলের হার দিয়ে শুরু হলো তাদের টুর্নামেন্ট। ম্যাচের পাঁচ মিনিটে নেপালকে এগিয়ে নেন ভারত খাবাস। ৪৭ মিনিটে সমতায় ফেরান রনি। ৬১ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করেন জগদীশ ও সুজল। শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশকে আরও এক গোল দেন সুজল। বাংলাদেশের পরের ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে, আগামীকাল। নেপালের কাছেই যখন খাবি খায় বাংলাদেশ যুবদল, উজবেকিস্তানের বিপক্ষে ফল কেমন হবে বোঝাই যায়।