নেপালের কাছে বাংলাদেশের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র। নেপালের বিপক্ষে ম্যাচে এই ফলটাও ধরে রাখতে পারল না বাংলাদেশ দল। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।খেলার নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনো দলই। কিন্তু অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে নেপালকে একটি গোল উপহার দেন সাগর থাপা। দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে অন্য তিন দল পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান। ওয়েবসাইট।