নেপালের পরীক্ষায় যাচ্ছে যুবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল শুরু ১৬ জুন। চলবে ২৪ জুন পর্যন্ত। এই প্রতিযোগিতায় খেলতে আজ কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ দল। তবে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এটি হচ্ছে কঠিন এক পরীক্ষা। ১৬ জুন প্রথম প্রতিপক্ষ নেপাল হলেও এরপর খেলতে হবে উজবেকিস্তান, জর্ডান, ইয়েমেনের মতো দলের সঙ্গে। বাংলাদেশ দলের প্রস্তুতি নামমাত্র। দলকে কার্যকর কোনো অনুশীলন ম্যাচ দেয়নি বাফুফে। সে ব্যাপারে তাদের কোনো উদ্যোগ দৃশ্যমান ছিল না। তাই তরুণ খেলোয়াড়দের মনে গেঁথে রয়েছে একটা শঙ্কা। সেটিকে জয় করে ফেরারই প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।