নেপালের প্রথম সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উশুই নেপালকে দিল একাদশ এসএ গেমসের প্রথম সোনা। এ খেলায় বাংলাদেশকে আজ দ্বিতীয় সোনা জেতাতে পারেন মেসবাহ উদ্দিন।গতকাল সিলেট বিকেএসপিতে উশুর তাওলু ইভেন্টের তাইজিকুয়ানে নেপালের বিনিতা মহারাজন ৮.৮৫ পয়েন্ট পেয়ে সোনা জেতেন। এ খেলায় রুপা জিতেছেন ভারতের সানাতঙ্গি ছানু ও ব্রোঞ্জ শ্রীলঙ্কার দানুসি থারাকা।পুরুষদের এনজিকুয়ান ও ডানসুতে ভারতের এইচ দিয়ান সিং সোনা জিতেছেন। ইভেন্টের রুপা ও ব্রোঞ্জজয়ী নেপালের বিকাশ গুরুং ও পাকিস্তানের হোসাইন ইব্রাহিম।