প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল বাছাই পর্বের অভিযান। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান, জর্ডান ও ইয়েমেন। দেশের মাটিতে পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি বাংলাদেশের তরুণেরা। তবে তার পরও কোচ সৈয়দ গোলাম জিলানী আজকের ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী। ফেডারেশনের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘খেলোয়াড়েরা সবাই ফিট এবং খেলার জন্য প্রস্তুত। দলের বেশির ভাগই যেহেতু লিগে খেলেছে, তাই তাদের সেরাটা খেলেই ম্যাচ জিততে চাইবে। এই দলে রয়েছে জাতীয় দলের সাতজন খেলোয়াড়। আমি ওদের অভিজ্ঞতার ওপর আস্থা রাখছি।’