নেপালের সবুজসংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসে এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচ খেলতে বাফুফের ডাকে ইতিবাচক সাড়া দিয়েছে নেপাল। বাফুফের এ সংক্রান্ত চিঠি পেয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রথমে বাংলাদেশ দলকে কাঠমান্ডু যেতে অনুরোধ করেছিল। পরে অবশ্য তারা ঢাকা এসে ২৫ ও ২৮ আগস্ট দুটি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে। নেপালের শীর্ষ ফুটবল কর্মকর্তা গণেশ থাপার সঙ্গে এ নিয়ে ফোনে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালকে বিমানভাড়া দিয়ে ঢাকায় এনে ম্যাচ খেলার ব্যাপারটা আজই চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাফুফে। প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়ে একই রকম চিঠি মালয়েশিয়ার কাছে পাঠানো হলেও গতকাল পর্যন্ত কোনো উত্তর আসেনি।