নেপিয়ারের ১৬ ছক্কা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে গ্লামরগনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। কাল ব্যাট হাতে একটা বিশ্ব রেকর্ডই ছুঁয়ে ফেললেন গ্রাহাম নেপিয়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারের বিপক্ষে ১৬টি ছক্কা মেরে এসেক্স অলরাউন্ডার ছুঁয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডসকে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ১৯৯৫ সালে গ্লস্টারশায়ারের হয়ে গ্লামরগনের বিপক্ষে ১৬টি ছয় মেরে ভেঙেছিলেন জন রিডের (১৫ ছয়) ৩০ বছরের পুরোনো রেকর্ড। বোলিং অলরাউন্ডার নেপিয়ার পরশু উইকেটে গিয়েছিলেন সাতে। কাল শেষ ব্যাটসম্যান হিসেবে কট বিহাইন্ড হন ১৩০ বলে ১৯৬ করে, শেষ ১০৩ রান করেছেন ২৯ বলে! সাইমন্ডসের ম্যাচে ২০ ছক্কার রেকর্ডটিও এখন হুমকির মুখে। ওয়েবসাইট।