নেমে গেল নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই ম্যাচে ওয়াকওভার দেওয়ায় বাইলজ অনুসারে প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে গেছে নবজাতক মজলিশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল প্রথম বিভাগের অন্য ম্যাচে বাংলাদেশ জেল মাদারটেক মিতালী সংঘকে, ঢাকা সবুজ দল ভাই ভাই সংঘকে এবং নবজাগরণী সংঘ হারিয়েছে স্বাবলম্বী সোসাইটিকে। সবগুলো ম্যাচই নিষ্পত্তি হয়েছে ৩-০ সেটে।