প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবনমনের শঙ্কা নিয়েই খেলতে নেমেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত অবনমন এড়াতে পারল না বাংলাদেশ পুলিশ। প্রিমিয়ার হকি লিগে কাল ওয়ারীর কাছে ২-০ গোলে হেরে গেল। এর মানে, আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলতে হবে পুলিশকে। কাল ওয়ারীর হয়ে গোল করেছেন মুদাচ্ছের ও সোহেল। ৯ ম্যাচের সবকটিই হারল পুলিশ। ওয়ারীর এটি প্রথম জয়।দিনের অন্য ম্যাচে ঊষা ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন কৌশিক। আতিক, ইমরান ও রাব্বি সালেহিন করেছেন ১টি করে গোল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট ঊষার। আজকের খেলা: সাধারণ বীমা-আজাদ, সোনালী ব্যাংক-অ্যাজাক্স (বেলা ২-৩০ মি., ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।