নেশার ঘোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানাভ্যাস তাঁর ভালোই আছে। আর যদি সঙ্গী জুটে যায় মনের মতো, তাহলে তো তো কথাই নেই। স্টুয়ার্ট ব্রড সঙ্গী হিসেবে পেলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও ম্যাট প্রায়রকে। ব্যস, জমে গেল আসর। ফল, রাতভর মদ্যপান শেষে হোটেলে ফিরলেন সকাল ৭টায়। এর কিছুক্ষণ পরেই ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইসিবির স্পনসরশিপ উন্মোচন অনুষ্ঠান। লন্ডনের সেই অনুষ্ঠানে দলের প্রতিনিধি হিসেবে থাকার কথা ছিল ব্রডের। কিন্তু নেশার ঘোর না কাটায় ব্রড যেতে পারেননি। তড়িঘড়ি করে ডেকে পাঠানো হয় ইয়ান বেলকে। তাঁর যাওয়াতে মুখরক্ষা হয় ইসিবির। ব্রডের এজেন্ট নিল ফেয়ারব্রাদার অবশ্য বলেছেন, ইংলিশ পেসার নাকি অসুস্থ বোধ করছিলেন, মাথা ব্যথা করছিল প্রচণ্ড। তবে এ কারণে ব্রডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা জানা যায়নি। ডেইলি মেইল।