নেহরু কাপ হকিতে বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট হোক, ফুটবল বা হকি—বাংলাদেশ মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে সাধারণত ভালো করে। নেহরু কাপের কোয়ার্টার ফাইনাল লিগ খেলার আগে পরশু প্রস্তুতি ম্যাচে জিতেছিল বাংলাদেশ হকি দল। কিন্তু কাল আসল পরীক্ষাতেই গেল হেরে। কোয়ার্টার ফাইনাল লিগের প্রথম ম্যাচে এয়ার ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। ভারতের জাতীয় দলের চার-পাঁচজন খেলোয়াড়সমৃদ্ধ দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা হয়তো বাড়াবাড়ি। তাই বলে এত বড় ব্যবধানে হার! প্রথমার্ধে ২-০-তে এগিয়ে যাওয়া স্বাগতিক দল এয়ার ইন্ডিয়া দ্বিতীয়ার্ধে করে আরও ৪ গোল।দিল্লির শিবাজি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে এয়ার ইন্ডিয়াকে প্রথমে এগিয়ে নেন জোগা সিং। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শিবেন্দ্র সিং। জোগা সিং ও শিবেন্দ্র সিং ২টি করে গোল করেছেন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ ওএনজিসি। প্রসঙ্গত, বাংলাদেশ নয়াদিল্লিতে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে খেলছে আগামী বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে।