নেহরু কাপ হকিতে বিকেএসপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর দিল্লিতে হচ্ছে ৪২তম নেহরু কাপ হকি। এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ বিভাগে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে বিকেএসপি। এ মুহূর্তে বিকেএসপিতে নতুন টার্ফ বসানোর কাজ চলছে, তাই ঢাকায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন করছে দলটি। ২০০৫ সাল থেকে ভারতের ঐতিহ্যবাহী নেহরু কাপে খেলছে বিকেএসপি। প্রথমবারই রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, জাহিদ হোসেন, তাপস বর্মণদের নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।