নৌবাহিনী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা টপকাল নৌবাহিনী। প্রিমিয়ার দাবা লিগে কাল তারা ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে। বাকি দুই রাউন্ডে নৌবাহিনীর প্রতিপক্ষ দুর্বল। ৬ খেলায় ১২ পয়েন্ট পাওয়া এই দলটিরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। মোহামেডান ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং তিতাস তিনে (৮ পয়েন্ট)।