নৌবাহিনী চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ফাইনালে বিমানবাহিনীকে ৫-১ গোলে হারিয়েছে নৌবাহিনী। জয়ী দলের মামুনুর রহমান চয়ন ৩টি, কৃষ্ণ কুমার ও কামরুজ্জামান রানা ১টি করে গোল করেছেন। বিমানবাহিনীর গোলটি মাহবুবের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের রাসেল মাহমুদ জিমি।