নো বল বিতর্কে রণদিভ এক ম্যাচ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নো বল বিতর্কের কারণে সুরাজ রণদিভকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং দিলশানকে জরিমানা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। আজ বুধবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এ কথা জানায়। ক্রিকেট বোর্ড দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে।জানা গেছে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শাস্তি হিসেবে রণদিভকে নিউজিল্যান্ডের বিপক্ষে কাল বৃহস্পতিবার খেলায় নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়াও ১৬ আগস্টের নির্ধারিত ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের জন্য রণদিভের ম্যাচ ফিও কেটে রাখা হয়েছে। দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা অবশ্য বলেছেন, এ ধরণের ঘটনা আর ঘটবে না। এর আগে এ ঘটনার সঙ্গে কোনো ক্রিকেটারের সংশ্লিষ্টতা মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক।আর ঘটনাটির তদন্তের ভার দেওয়া হয়েছিলো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ছয় সদস্যের একটি কমিটির ওপর। তদন্ত শেষে ক্রিকেট বোর্ড এ রায় ঘোষণা করেন।প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজের গত সোমবারের ম্যাচে শেবাগকে সেঞ্চুরি করতে না দেওয়ার জন্য নো বল করেন রণদিভ। শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড জানিয়েছে, রণদিভ নিজ থেকে নো-বল করেননি, তাঁকে এ কাজ করতে পরামর্শ দিয়েছিলেন দিলশান। রণদিভের ওই বলে শেবাগ ছয় মারলেও নো বলের কারণে তা আর বাতিল হয়ে যায়। এ থেকেই এই বিতর্কের সূত্রপাত। টাইমস অব ইন্ডিয়া