নো মিস্টার এক্সট্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেয়াল করেছেন নিশ্চয়ই, গত ম্যাচে হল্যান্ডের বিপক্ষে একটিও নো-ওয়াইড দেয়নি বাংলাদেশ। অতিরিক্ত নয়টি রানই লেগবাই থেকে। বিশ্বকাপে একটিও ওয়াইড-নোবিহীন ইনিংস আছে ১০টি। ১৯৯৬ বিশ্বকাপে ফয়সালাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো অতিরিক্ত রানই দেয়নি নিউজিল্যান্ড। বাংলাদেশও কিন্তু বিশ্বকাপে এমন একটি ম্যাচে বোলিং করেছিল, যেখানে অতিরিক্ত খাতে কোনো রান দেয়নি! গত বিশ্বকাপে অ্যান্টিগায় ২২ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ করেছিল ১০৪ রান। ১৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়েছিল অস্ট্রেলিয়া। গিলক্রিস্ট-হেইডেনের উদ্বোধনী জুটিই ছিল যথেষ্ট। অতিরিক্ত রানের ‘আনুকূল্য’ লাগেনি। ওই ম্যাচটির আয়তন অবশ্য ছোট ছিল। তবে বিশ্বকাপে এমন তিনটি ম্যাচ আছে, যেখানে ৬০ ওভার বোলিংয়েও কোনো নো-ওয়াইড দেননি বোলাররা। প্রথম দুটি ১৯৭৯ বিশ্বকাপে, দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বল করেছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। অন্য উদাহরণটি ১৯৮৩ বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে বল করেছিল শ্রীলঙ্কা।