নোভাক জোকোভিচ রাফায়েল নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ
রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

উন্মুক্ত যুগে সর্বোচ্চ ৩৭তম বারের মতো মুখোমুখি জোকোভিচ-নাদাল। ম্যাকেনরো-লেন্ডল ও ম্যাকেনরো-কনর্স দ্বৈরথ হয়েছে ৩৬ বার করে। গ্র্যান্ড স্লামে এর আগে দুজনের ১০ ম্যাচে নাদাল জিতেছেন ৭টি। ৫টি ফাইনালে অবশ্য জোকোভিচ এগিয়ে (৩-২)।
নোভাক জোকোভিচ               রাফায়েল নাদাল
২২ মে, ১৯৮৭ জন্ম ৩ জুন, ১৯৮৬
বেলগ্রেড, সার্বিয়া জন্মস্থান  মায়োর্কা, স্পেন
৬ ফুট ২ ইঞ্চি   উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি
১৫  মুখোমুখি জয়   ২১
১ র‌্যাঙ্কিং     ২
২০০৩   পেশাদার অভিষেক ২০০১
ডানহাতি খেলার ধরন   বাঁহাতি
৫১৯-১৩১ ক্যারিয়ার রেকর্ড ৬৪২-১২৫
৩৭    এটিপি শিরোপা  ৫৯
৬ গ্র্যান্ড স্লাম ১২
৫,১৬,৪৫,৬১০ প্রাইজমানি ($) ৫,৬৯,১০,৬৯৭

ফাইনালের পথে

সেমিফাইনালের আগে দুজনই হেরেছিলেন মাত্র একটি করে সেট। তবে সেমিতে নাদাল সরাসরি সেটে জিতলেও জোকোভিচের ঘাম ঝরিয়ে ছেড়েছেন ভাভরিঙ্কা। শেষ পর্যন্ত ৪ ঘণ্টা ৯ মিনিটে ৩-২ সেটে জিতেছেন জোকোভিচ।

ইউএস ওপেনে এর আগে শুধু দুটি ফাইনালেই দেখা হয়েছে দুজনের। ২০১০ সালে জিতেছিলেন নাদাল, পরের বছরই প্রতিশোধ নেন জোকোভিচ।

জোকোভিচের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিই জিতেছেন নাদাল। ২০১৩ সালে হার্ডকোর্টে হারেননি কোনো ম্যাচ।

ফ্লাশিং মিডোতে জোকোভিচের এটি টানা চতুর্থ ফাইনাল। সব মিলিয়ে ফাইনালে উঠেছেন পাঁচবার, জিতেছেন মাত্র একবারই। দ্বাদশ গ্র্যান্ড স্লাম ফাইনালে নামছেন সপ্তম শিরোপার লক্ষ্য নিয়ে।

ইউএস ওপেনে এটি নাদালের তৃতীয় ফাইনাল, সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ১৮তম। আজ জিতলে ছাড়িয়ে যাবেন রয় এমারসনকে (১২)। সামনে থাকবেন শুধু পিট সাম্প্রাস (১৪) ও রজার ফেদেরার (১৭)।