নৌবাহিনী জিতেছে দুই ম্যাচেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবলে কাল খুলনা জেলা ৭৭-৭৩ পয়েন্টে হারিয়েছে বিমানবাহিনীকে। নৌবাহিনী ৮০-৫৭ পয়েন্টে জিতেছে চট্টগ্রামের বিপক্ষে। পরের ম্যাচেও জয় পেয়েছে নৌবাহিনী। এবার বিমানবাহিনীর বিপক্ষে জয় ৭৬-৩৯ পয়েন্টে। দিনের শেষ ম্যাচে বিকেএসপিকে ৮৩-৬২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাইফেলস।