নৌবাহিনীর পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের সাগরিকা হলে কাল মেলা বসল বিভিন্ন খেলার শীর্ষ খেলোয়াড়দের। দেওয়া হলো এসএ গেমসে পদকজয়ী নৌবাহিনীর খেলোয়াড়দের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার। নৌবাহিনী আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, হকির রাসেল মাহমুদ জিমি, কাবাডি অধিনায়ক আরদুজ্জামান, দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, মহিলা ফুটবলার মিরোনা খাতুনসহ আরও অনেকেই।
এবারের এসএ গেমসে নৌবাহিনীর অ্যাথলেটরা জিতেছেন ২টি সোনা ও ১৯টি ব্রোঞ্জ। সোনা দুটির মালিক মাহফুজা পেয়েছেন ক্রেস্ট ও দেড় লাখ টাকা। ব্রোঞ্জজয়ী প্রত্যেককে দেওয়া হয়েছে ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিনের হাত থেকে পুরস্কার নিয়ে জিমি খুব খুশি, ‘বাহিনী থেকে সংবর্ধনা পেলে ভালোই লাগে। নৌবাহিনী যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, তা দেখে পরবর্তী প্রজন্ম হকিতে আগ্রহী হয়ে উঠবে।’
নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব কমান্ডার এম শহীদ হাসান আছেন সেই আশায়, ‘তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় খুঁজে এনে প্রশিক্ষণ, উন্নতমানের আবাসনসহ, আর্থিক সুবিধা দিচ্ছি আমরা। খেলোয়াড়েরা এতে অনুপ্রাণিত হয়েছে।’