নৌবাহিনী-বিজিবি ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বিজিবি। কাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে নৌবাহিনী ৩৬-২৬ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে। ম্যাচসেরা নৌবাহিনীর তুহিন। অন্য সেমিফাইনালে বিজিবি ২৯-১৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ম্যাচসেরা বিজিবির জাকির। আজ ফাইনাল।