ন্যু ক্যাম্পে জোড়া রেকর্ড মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলানের বিপক্ষে দুটি গোল করলেন। বার্সাকে তুললেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ন্যু ক্যাম্পে জোড়া গোল করার ম্যাচে জোড়া রেকর্ডও গড়েছেন বার্সার প্রাণ-ভোমরা লিওনেল মেসি।মিলানের বিপক্ষে গতকাল রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পেনাল্টি থেকে করা দুটি গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫১। লিগের ইতিহাসে তরুণতম ফুটবলার হিসেবে অর্ধশত গোল করার রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী মেসি।এ ম্যাচে লিওনেল মেসি পেছনে ফেলেছেন রুড ফন নিস্তেলরুইকে। মিলানের বিপক্ষে নামার আগে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে মেসির গোলসংখ্যা ছিল ১২। এক মৌসুমে ১২ গোল করার কৃতিত্ব ছিল নিস্তেলরুইয়েরও। তবে গতকালকের করা দুটি গোলের সুবাদে মেসির গোলসংখ্যা এখন ১৪। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন শুধুই মেসির। নিজের রেকর্ডটা এখন এগিয়ে নিয়ে যাওয়ার পালা আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের। সূত্র: ওয়েবসাইট।