ন্যু ক্যাম্পেই নিষ্পত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগার ‘ফাইনালটা’ হচ্ছে ন্যু ক্যাম্পেই, আগামী রোববার যেখানে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে জয় ছাড়া উপায় নেই বার্সার, অন্যদিকে হার এড়ালেই চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। কাল এলচের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তাই জয় পেলে কালই চ্যাম্পিয়ন হয়ে যেত অ্যাটলেটিকো। কিন্তু নিজেদের মাঠে মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে সুযোগ নষ্ট করেছে দলটি। বার্সা-অ্যাটলেটিকো তা-ও এক পয়েন্ট করে পেয়েছে, রিয়াল মাদ্রিদের জোটেনি সেটাও। সেল্টা ভিগোর কাছে ০-২ গোলে হার, শেষ হয়েছে রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকুও। ৩৭ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৮৯, বার্সার ৮৬ ও রিয়ালের ৮৪। রয়টার্স।