নড়বড়ে নব্বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল কানাডার বিপক্ষে জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু ৯৮ রানে আউট হয়েছেন। এই প্রথম বিশ্বকাপে কোনো জিম্বাবুইয়ান ব্যাটসম্যান নার্ভাস নাইনটিজের শিকার হলেন। বিশ্বকাপে ৯০-এর ঘরে আউট হওয়ার ৩২তম ঘটনা এটি। টাইবুসহ মোট ২৭ জন ব্যাটসম্যানের রয়েছে এই তিক্ত অভিজ্ঞতা। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা (৫টি) টেন্ডুলকার নার্ভাস নাইনটিজেরও সবচেয়ে বেশি শিকার (৩টি)। পাকিস্তানের জহির আব্বাস, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা দুবার করে আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে রানআউট হন। বিশ্বকাপে ৯৯ রানে আউট হওয়ার একমাত্র উদাহরণ হয়ে আছে এটি। বিশ্বকাপে নব্বইয়ের ঘরে অপরাজিত ছিলেন সাতজন ব্যাটসম্যান। সব ওয়ানডে মিলিয়ে সবচেয়ে বেশি ১৭ বার নার্ভাস নাইনটিজে আউট হওয়া ব্যাটসম্যানও শচীন টেন্ডুলকার।