নড়বড়ে শুরুর পর লক্ষ্মণ-রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনসিংটন ওভালের উইকেট কি ফিরে গেল সেই পুরোনো দিনগুলোতে? কাল লাঞ্চের আগে অন্তত তা-ই মনে হলো, যেন সেই আশির দশকের গতিময় বাউন্সি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের তিন পেসার বোলিংও করলেন দারুণ। এডওয়ার্ডস-রামপল-স্যামি মিলে কাঁপিয়ে দিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। লাঞ্চ পর্যন্ত ৪৪ রানে পড়ে গেল ৪ উইকেট। এর পরই চিরলড়াকু ভিভিএস লক্ষ্মণের লড়াই শুরু। পরের সেশনে আর কোন উইকেট না হারিয়ে ১০৩ রান যোগ করেছে ভারত। চা বিরতির সময় তাদের স্কোর ছিল ১৪৭/৪। লক্ষ্মণ ৬৯ আর সুরেশ রায়না ব্যাট করছিলেন ৫২ রানে। ১০৯ রানে অবিচ্ছিন্ন আছে এই জুটি।উইকেটে বাড়তি বাউন্স তো ছিলই, সঙ্গে গোমড়া আকাশ। টস জিতে বোলিং নিতে বিন্দুমাত্র ভাবতে হয়নি ড্যারেন স্যামিকে। বারবাডোজের ‘স্বাদ’ অভিনব মুকুন্দকে দ্রুতই দিলেন রবি রামপল। গুড লেংথ থেকে আচমকা লাফিয়ে ওঠা এক বলে ব্যাট পেতে দিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন মুকুন্দ (১)। বাড়তি বাউন্সেই রামপল তুলে নিয়েছেন বিজয় (১১) ও কোহলিকে (০)। লাঞ্চের সময় রামপলের বোলিং বিশ্লেষণ ছিল অবিশ্বাস্য—৮-৫-৪-৩! মাঝে রাহুল দ্রাবিড়কে তুলে নিয়েছেন অধিনায়ক স্যামি। টেস্ট ইতিহাসে প্রথম তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ২০০ নম্বর ইনিংস খেলতে নেমে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মাত্র ৫ রানেই। ওয়েবসাইট।