নড়াইলে মাশরাফির 'জাগো ক্রিকেট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাগো ক্রিকেট’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পৃষ্ঠপোষকতায় গতকাল থেকে শুরু হয়েছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. গাফ্ফার খান। এ সময় পুলিশ সুপার মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচে আলাদাতপুর বেসিক ক্রিকেট ক্লিনিক (১২৮/৮) ৪ রানে আতাউর রহমান ক্রিকেট একাডেমিকে (১২৪/১০) হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ভওয়াখালি ইটস সিম্পল (১৪৯/৪) ৭ রানে জিতেছে দক্ষিণ নড়াইল একাদশের (১৪২/৭) বিপক্ষে।