নড়াইলে রেফারিকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় হেরে রেফারির ওপর ‘প্রতিশোধ’ নিল শুভেচ্ছা ক্লাবের খেলোয়াড়-সমর্থকেরা। তাদের হাতে মার খেয়ে গুরুতর আহত দুই রেফারি সাগর খান (৪৮) ও শামীম খান (৩২) নড়াইল সদর হাসপাতালে চিকিৎ সাধীন।গত পরশু নড়াইল শহরের ভওয়াখালী মাঠে অনুষ্ঠিত দাদাভাই টুর্নামেন্টে এ ঘটনা ঘটে। ভওয়াখালী একাদশের বিপক্ষে শুভেচ্ছা ক্লাব ১-০ গোলে হেরে যাওয়ার পরই বাধে গণ্ডগোল।আহত রেফারি সাগর খান জানান, ‘ভওয়াখালী একাদশের একজন খেলোয়াড় হেড করে গোল করলে শুভেচ্ছা ক্লাবের খেলোয়াড়েরা আপত্তি জানান। কিন্তু আমরা গোল বহাল রাখি। খেলা শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদের সামনে শুভেচ্ছা ক্লাবের নয়ন, অপূর্ব, তাজু, রবি, সুমনসহ ১২-১৩ জন হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে। তারা লাঠি দিয়ে আমাদের বেদম প্রহার করে।’এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের বাড়িতে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’