নয় চালে মাত
দুজনই মগ্ন দাবার চালে, কে কার কিস্তিমাত করতে পারেন। একজনের কাছে কাজটা ডালভাত। আরেকজনের আক্ষরিক অর্থেই ‘মাথা ঘামাতে’ প্রাণান্ত অবস্থা! ম্যাগনাস কার্লসেনের প্রতিপক্ষ ৯ চালও টিকতে পারলেন না। তার পরও মুখে হাসি। খোদ বিশ্বের সেরা দাবাড়ুর কাছে হেরেছেন, বিল গেটস তো এটা গর্ব করেই বলতে পারবেন সবার কাছে!
‘অসম’ দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইটা হয়েছে নরওয়ের জনপ্রিয় অনুষ্ঠান স্কাভলান টক শোতে। সম্প্রচার করেছে নরওয়েরই একটা চ্যানেল। অনুষ্ঠানটা ধারণ করা হয়েছে লন্ডনে। তবে খেলাটা ছিল ‘স্পিড চেস’, মানে প্রতিটা চালের জন্য সময় ছিল খুব অল্প। বিশ্বের দ্বিতীয় ধনী গেটস তাঁর চালগুলোর জন্য সময় নিয়েছেন ২ মিনিট। ২৩ বছর বয়সী কার্লসেন? মাত্র ৩০ সেকেন্ড!
বিল গেটস বিশ্বসেরার সঙ্গে খেলতে পেরে খুবই খুশি, ওয়াও, এটা আসলেই দ্রুত ছিল!’ একই সঙ্গে পেয়েছেন কার্লসেনের প্রশংসাও। কার্ললেন বলেছেন, ‘তাঁর (বিল গেটস) ভাগ্যটা খারাপই ছিল। আরেকটু সময় পেলে আরও ভালো খেলতে পারতেন।’
এর আগে ফেসবুকখ্যাত মার্ক জাকারবার্গের সঙ্গেও খেলেছিলেন কার্লসন। এরপর কার পালা? ওয়েবসাইট।