নয় মাস নিষিদ্ধ লিওনার্দো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মার্চ, ভ্যালেন্সিয়েনেস বনাম প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ম্যাচ। ১-১ গোলে ড্র হওয়ার পর টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন আলেজান্দ্রে কাস্ত্রো। তখনই পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো ইচ্ছা করে ধাক্কা দেন ম্যাচের রেফারিকে। কপাল খারাপ লিওনার্দোর, সেটা আবার ধরা পড়ে ক্যানাল প্লাস টিভি চ্যানেলের ক্যামেরায়। ফ্রেঞ্চ ফুটবল লিগের শৃঙ্খলা কমিটি তখনই শুরু করে তদন্ত। তদন্তের পর সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার নিষিদ্ধ হলেন নয় মাসের জন্য। এই সময়ে পিএসজির এই কর্মকর্তা টাচলাইনে তো থাকতে পারবেনই না, পালন করতে পারবেন না অফিশিয়াল দায়িত্বও। এএফপি।