নয়ে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের কুইনস কাপ গলফে আগের দিন পারের চেয়ে ২ শট কম খেলেছিলেন সিদ্দিকুর রহমান। তবে কাল খেললেন মাত্র ১ শট কম। সব মিলিয়ে ৩ শট কম খেলে লিডারবোর্ডে যৌথভাবে নয়ে আছেন দ্বিতীয় রাউন্ড শেষে। কাল সিদ্দিকুর ৬টি বার্ডি করলেও ৫টি বগি করে দিনটাকে নিজের করে নিতে পারেননি। পারের চেয়ে ৮ শট কম খেলে সবার ওপরে আছেন থাইল্যান্ডের গলফার প্রয়াদ মার্কসেয়াং।