নয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারেননি, তবে পরশু নয় নম্বরে নেমে ২৬ বলে ৫৮ রান করে গ্রায়েম স্মিথদের কাঁপিয়ে দিয়েছিলেন ড্যারেন স্যামি। ম্যাচটা জেতাতে পারলে হয়তো নয় নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটিও করে ফেলতে পারতেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। যে রেকর্ডটি এখন জয় প্রকাশ যাদবের। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে ৪৪ রানে ৮ উইকেট হারানো ভারতকে লজ্জা থেকে বাঁচিয়েছিল যাদবের ৬৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ দুজনের। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ ৬৪ করেছিলেন মাইকেল হোল্ডিং ৩৯ বলে। অ্যান্ডি বিকেলের ৬৪ রান নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০০৩ বিশ্বকাপে। সেরা দশে আছেন এক বাংলাদেশিও। ওয়ানডেতে মাত্র দ্বিতীয়বার ব্যাট হাতে নেমেইে ৪৩ বলে ৫৯ করেছিলেন মাহবুবুল আলম, গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে।