নয়ের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের প্রথম ফিফটিটাকে অল্পের জন্য তিন অঙ্কে নিতে পারেননি, দলকে জেতাতেও পারেননি। আন্দ্রে রাসেলের সান্ত্বনা বিশ্ব রেকর্ড। পরশু অ্যান্টিগায় তাঁর অপরাজিত ৯২ রানের ইনিংসটিই ওয়ানডেতে নয় নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। পেছনে পড়ে গেছেন জয়প্রকাশ যাদব, ২০০৫ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ করেছিলেন ভারতীয় অলরাউন্ডার। এর আগে রেকর্ডটি যৌথভাবে ছিল মাইকেল হোল্ডিং ও অ্যান্ডি বিকেলের। ১৯৮৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ করেছিলেন হোল্ডিং, ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বিকেল। রাসেলের ইনিংসটির আগে নয় নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ১০ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের চেয়ে কম (মোহাম্মদ আমিরের ৭৩*)। মজার ব্যাপার হলো, এখন নয় নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের চেয়ে আট নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কম (টমাস ওডেয়োর ৮৪)!