নয়ের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বলে ৩২ রান। নয় নম্বর ব্যাটসম্যান উমর গুলের অবিশ্বাস্য ব্যাটিংয়েই জেতাল পাকিস্তানকে। কাল প্রেমাদাসায় ৩টি ছক্কা মেরে গুল ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে নয় নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে বাংলাদেশের নাঈম ইসলাম (বিপক্ষ ভারত, ২০০৯) ও গুলের সতীর্থ ফাওয়াদ আলম (শ্রীলঙ্কা, ২০০৮) মেরেছিলেন ৩ ছক্কা। ছক্কার রেকর্ড করলেও মাত্র ১ রানের জন্য ছুঁতে পারেননি আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নয় নম্বরে নেমে গুলের চেয়ে বেশি রান করেছেন মাত্র একজনই। ভারতের ইরফান পাঠান ২০০৯ সালে কলম্বোর প্রেমাদাসাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বলে করেছিলেন অপরাজিত ৩৩ রান। তিনে দক্ষিণ আফ্রিকার রাস্টি থেরন, গত বছর জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর হার না মানা ৩১ রানের ইনিংসটিও ছিল ১৬ বলের। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ২০১০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ২১ বলে অপরাজিত ৩০। পাঁচে দক্ষিণ আফ্রিকার ইয়োহান বোথা (২৮*, উইন্ডিজ, ২০০৭)।