পঁচিশে শেষ করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাটি গত পরশুই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেটা হয়নি দিনের আলো না থাকায়। আলো না থাকলে কী হবে, সিঙ্গাপুর ওপেনে ছিল সিদ্দিকুর রহমানের আলো। তৃতীয় রাউন্ডের বাজে ফর্মকে পেছনে ফেলে কাল বর্ধিত শেষ রাউন্ডে সিঙ্গাপুর ওপেনের সেরা পারফর্মার হয়ে গেলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ফলে সেরা ৬৪ থেকে বড় এক লাফে উঠে এসে সেরা ২৫-এ সিঙ্গাপুর ওপেন শেষ করলেন সিদ্দিকুর। পারের চেয়ে ৬ শট কমে চতুর্থ রাউন্ড শেষ করেছেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে খেলা শেষ করেছেন সিদ্দিকুর।পারের চেয়ে ১৭ শট কম খেলে সিঙ্গাপুর ওপেন জিতে নিয়েছেন বিশ্বের সাবেক তিন নম্বর গলফার, অস্ট্রেলিয়ান অ্যাডাম স্কট। সিঙ্গাপুর ওপেন জয়ে স্কটের প্রাপ্তি ১০ লাখ মার্কিন ডলার।আর এই টুর্নামেন্ট থেকে সিদ্দিকুরের আয় হলো ৫৭ হাজার ৯০০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪২ লাখ টাকা। এ বছর আগস্ট মাসে ব্রুনাই ওপেন জিতে ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছিলেন সিদ্দিকুর। গত মাস দেড়েক সময়ের মধ্যে চারটি টুর্নামেন্ট খেলে একটিতেও শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর; কিন্তু তিনটি টুর্নামেন্ট থেকেই তাঁর আয় হয়েছে ৫০ হাজার ডলারের বেশি করে। এর মধ্যে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ক্লাসিক থেকেই আয় ছিল ১ লাখ ২১ হাজার ২৫০ মার্কিন ডলার!এ বছর আরও ৫টি টুর্নামেন্ট খেলার সুযোগ আছে সিদ্দিকুরের সামনে। সিদ্দিকুর কি তাহলে বছরের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদে পরিণত হয়ে যাবেন। সিদ্দিকুরের সোজা জবাব, ‘আমি শুধু টাকার জন্য খেলি না। ভালো খেললে টাকা তো আসবেই। আমি খেলি খেলাটা উপভোগ করি বলে।’ ওয়েবসাইট।