পঁচিশে শেষ সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নতির ধারাটা ধরে রেখেই সিআইএমবি ক্লাসিকটা শেষ করলেন সিদ্দিকুর। বাংলাদেশের গলফার মালয়েশিয়ার এই টুর্নামেন্টে শেষ করেছেন যৌথভাবে ২৫তম স্থানে (এশীয়দের মধ্যে চতুর্থ) থেকে। তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর ছিলেন ৩২তম স্থানে। কাল শেষ দিনে পাঁচটি বার্ডি করা ২৯ বছর বয়সী এই গলফার সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ৪ শট কম। ৭০ লাখ ডলারের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারিত হবে আজ প্লে-অফে। চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ১৪ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে ছিলেন দুই মার্কিন গলফার রায়ান মুর ও গ্যারি উডল্যান্ড। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।