পঁয়তাল্লিশেই নাজিমের চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুটার গফুর নামে বিখ্যাত আবদুল গফুর ভুঁইয়ার চার ছেলেই ফুটবলার হয়েছেন। তাঁর এক ছেলে মোবারক গত মৌসুমে খেলেছেন মোহামেডানে। ভাইদের মধ্যে বড়জন নাজিমউদ্দিন রহমতগঞ্জে অধিনায়ক ছিলেন। খেলেছেন আরামবাগ, ওয়ারীতেও। অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলে খেলা নাজিমউদ্দিন কাল হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছরে পরপারে পাড়ি জমালেন। নাজিমউদ্দিন ছিলেন আলফাজদের সময়ের খেলোয়াড়। তাঁর মৃত্যুর খবর পেয়ে আলফাজ দুঃখ করে বলছিলেন, ‘এত অল্প বয়সে চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক।’